ভারতের কাছে না হারতেই ম্যাচ বয়কট করেছে পাকিস্তান’

ভারতের কাছে না হারতেই ম্যাচ বয়কট করেছে পাকিস্তান’ 




আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে পাকিস্তান। বাংলাদেশের অনুরোধ অগ্রাজ্য করে আইসিসি কর্তৃক বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর আগে বাংলাদেশ ইস্যুতে আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদে পুরো টুর্নামেন্ট বয়কট করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)- এমন গুঞ্জনও চাউর হয়েছিল।

এদিকে পাকিস্তানের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত আসার পর বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপি অনুরাগ ঠাকুর। ভারতীয় সংবাদ মাধ্যম 'নিউজ ১৮' এ প্রকাশিত এক প্রতিবেদনে বিজেপির এই সাংসদের বরাতে বলা হয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট দল ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে। কারণ তারা ভারত ক্রিকেট দলের কাছে আর হারতে চায় না।’

রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ৮টা ২৭ মিনিটে পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটার) করা এক পোস্টে বলা হয়, ‘২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার জন্য পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে অনুমতি দিচ্ছে পাকিস্তান সরকার। তবে আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল।’


মন্তব্যসমূহ